× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফ্রান্স প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:১৫ পিএম

প্যারিসে ২ আগস্ট মঞ্চ মাতাতে আসছেন নগর বাউল জেমস

ফ্রান্স প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:১৫ পিএম

নগর বাউল জেমস। ছবি : সংগৃহীত

নগর বাউল জেমস। ছবি : সংগৃহীত

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। ‘শাহ গ্রুপ’ ও ‘অফিওরা’র যৌথ উদ্যোগে প্যারিসের উপকণ্ঠ সার্সেলসে আয়োজিত এ মেগা উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা নগর বাউল জেমস।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ২ আগস্ট সার্সেলসের স্টেড এমিল জোলা প্রাঙ্গণে (১৭ Rue Emile Zola, 95200 Sarcelles) উৎসবটি অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দর্শনার্থীদের জন্য মূল ফটক খুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো।

নগর বাউল জেমসের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী সংগীত পরিবেশন করবেন। দেশীয় সংগীত, সংস্কৃতি ও উৎসবের আমেজে দিনব্যাপী এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

মেগা ইভেন্টের অন্যতম আয়োজক ও শাহ গ্রুপের চেয়ারম্যান সুমন সাত্তার আলী শাহ আলম বলেন, ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬ শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, এটি হবে প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলা। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের নিয়ে আনন্দ ভাগাভাগির পাশাপাশি এখানে থাকবে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের আবহ। বিশ্বের বুকে বাংলাদেশের সংস্কৃতি ও সৌন্দর্যকে তুলে ধরাই আমাদের এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

তিনি ফ্রান্সে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি এবং তাঁদের পরিবার-পরিজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আন্তরিক আহ্বান জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহীরা সার্সেলসের অফিওরা এবং প্যারিসের আলফা ওমেগা থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন। উৎসবকে ঘিরে সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন আয়োজকরা।

Link copied!