× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:১০ পিএম

মিরপুরে টিসিবির লাইনে অপেক্ষারতদের ওপর দেয়াল ধস, নিহত ১

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি সীমানা প্রাচীর ধসে পড়ার ঘটনায় নাছিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের লাভ রোড–মন্দির রোড এলাকার সীমানা প্রাচীর হঠাৎ ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিহত নাছিমা বেগম মিরপুর-২ এলাকার জনতা হাউজিংয়ের বাসিন্দা ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ডাব বিক্রেতা শাকিব জানান, টিসিবির পণ্য নেওয়ার জন্য বহু মানুষ সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন। হঠাৎ করেই প্রাচীরটি ধসে পড়লে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েছেন। আহতদের মধ্যে এক নারীর মুখে গুরুতর আঘাত এবং একটি পা ভেঙে যায়। পরে জানতে পারেন, ওই নারী নাছিমা বেগম এবং তিনি মারা গেছেন।

নিহতের স্বজন তারেক জানান, নাছিমা তাদের পাশের বাসায় থাকতেন। দেয়াল ধসে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের পুলিশ সুপার মোস্তাক সরকার জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। হতাহতদের সঠিক সংখ্যা যাচাই করে পরে বিস্তারিত জানানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!