× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:১০ পিএম

ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:১০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে এক মৎস্য ব্যবসায়ীর ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. আকবর খান (৩০)। তিনি পাবনা সদর উপজেলার মালিগাছা মধ্যপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।

ঈশ্বরদী থানা পুলিশ জানায়, (২৭ জুলাই) সোমবার ভোর ৪টার দিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর বাজারের ঢাকা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আকবর খানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার সিংগা গ্রামে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ জুলাই ফরিদপুর থেকে মাছ বিক্রি শেষে এক মৎস্য ব্যবসায়ী নিজ জেলা নাটোরে ফিরছিলেন। পথে পাবনার ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কের হারুখালী এলাকায় কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার গতিরোধ করে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে ২৬ জুলাই ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। মামলা রুজুর পরই পুলিশ অভিযান শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!