× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:০৭ পিএম

বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকায় হারানো ব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন মো. মাসুদুজ্জামান তালুকদার নামে এক প্রবাসী যাত্রী। মঙ্গলবার ভোররাতে ক্যানোপি-০২ এলাকায় একটি ট্রলিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মূল্যবান ব্যাগটি উদ্ধার করা হয়।

সেখানে কর্তব্যরত আনসার সদস্য এপিসি মো. জগলুল পাশা প্রথমে ট্রলিতে ব্যাগটি দেখতে পান। তিনি দ্রুত ক্যানোপি ইনচার্জ পিসি মো. আলতাফ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মো. মোজাম্মেল হোসেনকে বিষয়টি অবহিত করেন। এরপর প্রকৃত মালিকের খোঁজে ক্যানোপি-০২ ও আশপাশের এলাকায় দীর্ঘক্ষণ মাইকিং করেন আনসার সদস্যরা।

পরবর্তীতে নিজ বাসা নারায়ণগঞ্জ থেকে বিমানবন্দরে ফিরে আসা মো. মাসুদুজ্জামান তালুকদারের উপস্থিতিতে ব্যাগের ভেতরে থাকা মালামাল যাচাই করা হয়। ব্যাগে থাকা মানিব্যাগ, এনআইডি কার্ড, ব্যাংক কার্ড ও প্রয়োজনীয় ইলেকট্রনিক জিনিসপত্র মিলিয়ে নিশ্চিত হওয়ার পর ব্যাগটি তার হাতে বুঝিয়ে দেওয়া হয়।

হারানো ব্যাগ ফিরে পেয়ে ওই যাত্রী আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি আনসার সদস্যদের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!