× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:৫৮ পিএম

‘বস্তুনিষ্ট সংবাদে সরকার সঠিক কার্যক্রম গ্রহণ করতে পারে’ : ত্রাণ প্রতিমন্ত্রী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:৫৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

‘যা শুনলেন তাই ছাপিয়ে দেবেন, এমনটা যেন না হয়। সংবাদ বস্তুনিষ্ঠ পরিবেশন করলে সরকার সঠিক কার্যক্রম গ্রহণ করতে পারে’। এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় গৌরীপুর প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

এম ইকবাল হোসেইন বলেন, ‘আমাদের যা চোখে পড়ে না, সাংবাদিকরা তা দেখিয়ে দেন।’ সাংবাদিকরা সরকার কিংবা রাজনীতিক সবার চোখ। ‘যা শুনলেন তাই ছাপিয়ে দেবেন, এমনটা যেন না হয়। একটি সংবাদ বস্তুনিষ্ঠ হলে আমরাও সঠিক পদক্ষেপ নিতে পারি।’ কিছুদিন আগে একটি এলাকার নিউজ হয়েছিল যে, সেখানকার ৯০ শতাংশ লোক ত্রাণ পায়নি। আমি সেই নিউজটি দেখে তাৎক্ষণিক ৫ জন জেলা প্রশাসককে ফরোয়ার্ড করেছি। ওই সংবাদের পরই সেখানে দ্রুত কাজ হয়েছে। আপনারা এ রকম বস্তুনিষ্ঠ সংবাদ করবেন, তাহলে আমরা সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারব।’

গৌরীপুর প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, সদস্য কামাল উদ্দিন।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলি এবং উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!