× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:৪০ পিএম

আদালতে হাজিরা শেষে আইভী : নির্দোষ হয়েও আমি অপরাধী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:৪০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আদালতে হাজিরা শেষে ফেরার পথে সাংবাদিকদের বলেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’। আমি সবসময় নারায়ণগঞ্জে প্রতিবাদ করেছি সর্বক্ষণ। হত্যা, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, আর আজকে আমিই কি অপরাধী! যাই হোক, এইটার বিচার আল্লাহ আছে, আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারা দেখবে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে একটি মামলায় হাজিরা শেষে আদালত থেকে বের হয়ে এ কথা বলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আইভী।

জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

সংক্ষিপ্ত এ মন্তব্যের পর তিনি আবার যে গাড়িতে এসেছিলেন তাতে উঠে দেওভোগের বাড়ির পথে রওনা হন। এদিন, তার অনুসারী নেতাকর্মীদেরও সকাল থেকে আদালত চত্বরে দেখা দেয়। বিশৃঙ্খলা এড়াতে আদালতের সামনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন ছিল।

গত বছরের ৯ মে সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় দেওভোগের নিজ বাসা ‘চুনকা কুটির’থেকে গ্রেপ্তার হন সাবেক এ সিটি মেয়র। পরে একে একে ১২টি হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন বন্দি থাকার পর গত ৪ জুন তিনি জামিনে বেরিয়ে আসেন।

তার আইনজীবী আওলাদ হোসেন বলেন, আইভীকে গ্রেপ্তারের দিন তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে নেবার পথে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সদর মডেল থানা পুলিশের দায়ের করা একটি মামলার অভিযোগপত্র গ্রহণের তারিখ ধার্য ছিল আজ মঙ্গলবার। এ মামলায় আইভী জামিনে থাকলেও তিনি আদালতের কার্যবিধি অনুযায়ী হাজিরা দিয়েছেন। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। তিনি শারীরিকভাবেও অসুস্থ। আমরা আদালতে আবেদন করেছিলাম।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার বিচারকাজ শুরু না হওয়া পর্যন্ত তাকে আর সশরীরে আদালতে উপস্থিত হতে হবে না বলেও জানিয়েছেন আইনজীবী আওলাদ।

রূপালী বাংলাদেশ

Link copied!