× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:২৫ পিএম

ময়মনসিংহ-৯ আসনে প্রার্থিতা ফিরে পেলেন খুররাম খান চৌধুরীর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:২৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আপিলে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শুরু হওয়া শুনানি শেষে তার মনোনয়ন বৈধ করা হয়। এ খবরে নান্দাইলজুড়ে ব্যাপক আলোচনা চলছে।

হাসিনা খান চৌধুরী ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি নান্দাইলের সাবেক চারবারের সংসদ সদস্য খুররাম খান চৌধুরীর স্ত্রী।

সূত্র জানায়, স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তাদের প্রতিনিধিরা সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানিতে বিকেল ৫টা পর্যন্ত অংশ নেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তারা হলেন: বিএনপি মনোনীত উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী, খেলাফত মজলিসের পান শামছুল ইসলাম রাহমানী, জামায়াতের সমর্থনপ্রাপ্ত বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতি সাইদুর রহমান, গণফোরাম থেকে লুৎফুর বারী হামীম এবং জাতীয় পার্টি থেকে হাসমত মাহমুদ তারিক।

অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত মামুন বিন আব্দুল মান্নান, নান্দাইল আসনের বিএনপির সাবেক এমপি খুররাম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী, নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন পর্যটন লীগের সভাপতি এ আর খান এবং স্বতন্ত্র প্রার্থী পিন্টু চন্দ্র বিশ্বাস।

যাচাই-বাছাইয়ের দিনে হাসিনা খান চৌধুরীসহ মোট পাঁচ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন: মামুন বিন আব্দুল মান্নান, হাসিনা খান চৌধুরী, এ আর খান ও পিন্টু চন্দ্র বিশ্বাস। মনোনয়ন বাতিলের কারণ হিসেবে মোট ভোটারের শতকরা এক ভাগ সমর্থন সংক্রান্ত জটিলতার কথা জানানো হয়।

খুররাম খান চৌধুরী নান্দাইলের একটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং মোট চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির ময়মনসিংহ উত্তর ইউনিটের সাবেক আহ্বায়ক ছিলেন। রাজনৈতিক জীবনে দল বদলের মাধ্যমে তিনি বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগ দেন এবং পরে আবার বিএনপিতে ফিরে আসেন।

Link copied!