× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৩:৫২ পিএম

মামাকে বিদায় দিতে গিয়ে নিজেই নিলেন চিরবিদায়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৩:৫২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেলের সাথে ট্রাকে ধাক্কায় ইমরুল কায়েস ফারদিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ফারদিন এর বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার তেতুলিয়া গ্রামে। তিনি আনন্দ মোহন কলেজে এইচএসসি বিজ্ঞান শাখায় লেখাপাড়া করতেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের জালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, ইমরুল কায়েস ফারদিন আনন্দ মোহন কলেজে লেখাপড়া করার সুবাদে সপরিবারে ময়মনসিংহ নগরীর নজরুল সেনা গলি ভাড়া বাসায় বসবাস করতেন। আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) তার মামা আমেরিকা চলে যাওয়ার কথা রয়েছে। এমন খবরে মামাকে বিদায় জানাতে ফারদিনের মা-বাবাসহ নানার বাড়ি নান্দাইলের বাহাদুর নগর গ্রামে বেরাতে আসেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মোটরসাইকেলযোগে নানার বাড়ি থেকে নান্দাইল যাওয়ার পথে জালুয়া বাজার এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ফারদিন গুরুতর আহত হন। পরে স্থানীয় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুর ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ফারদিনের মৃত্যু হয়। তার পরিবারের সদস্যরা বিনাময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করেছেন। অনুমতি পেলে মরদেহ স্বজনদের কাছে বুজিয়ে দেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!