× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:৫৮ পিএম

পাওনা টাকা চাওয়ায় নারীকে হত্যা সাবেক ছাত্রদল নেতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:৫৮ পিএম

নিহত স্ত্রী ও তার স্বামী। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত স্ত্রী ও তার স্বামী। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ পাছপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র হিরণ মিয়ার স্ত্রী রানু বেগম ওরফে রানী মুখার্জি (৪০) পাওনা টাকা চাইতে গিয়ে নৃশংস হত্যার শিকার হয়েছেন।

নিহতের স্বামী হিরণ জানান, রানীর গাজীপুর মহানগরের গাছা থানার দুলাল মার্কেটে রাণী ফ্যাশন গ্যালারি নামে একটি কাপড়ের ব্যবসা ছিল।

জানা গেছে, নিহত নারীর বাবার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট এলাকায়। তিনি গাজীপুর মহানগরের গাছা থানার দুলাল মার্কেট এলাকায় ব্যবসা করতেন।

কমলেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে ও ৩৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিক ইসলাম স্বপনের কাছে রানীর ১ লাখ ৫০ হাজার টাকা পাওনা ছিল।

পাওনা টাকা চাওয়ায় গত শনিবার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে রানীকে নির্মমভাবে কোপায় সাবেক ছাত্রদল নেতা স্বপন। নিহত নারীর ছেলে হৃদয় (২২) মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে হৃদয় তার মায়ের হত্যাকারীর ফাঁসি দাবি করেছেন।

স্বামী হিরণ মিয়া জানান, ময়নাতদন্ত শেষে দুলাল মার্কেট কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। এ ঘটনায় ওই রাতেই ময়মনসিংহের ভালুকা থেকে ঘাতক আশিক ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাছা মেট্রো থানার ওসি মনিরুজ্জামান।

এ ঘটনায় নিহতের স্বামী ও এলাকার লোকজন শোকাহত। স্থানীয়রা এমন নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!