× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:২১ এএম

ভোট কেনার সময় হাতেনাতে ধরা স্বতন্ত্র প্রার্থীর কর্মী

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:২১ এএম

অভিযুক্ত ইদ্রিস ঢালীকে জেলা প্রশাসনের হাতে তুলে দিচ্ছেন স্থানীয়রা। ছবি : সংগৃহীত

অভিযুক্ত ইদ্রিস ঢালীকে জেলা প্রশাসনের হাতে তুলে দিচ্ছেন স্থানীয়রা। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ভোট কেনার দায়ে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম (হরিণ প্রতীক)-এর কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত কর্মীর নাম ইদ্রিস ঢালী। তাকে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের মেদিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেদিলা বাজার এলাকায় টাকা বিতরণের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছিলেন ইদ্রিস ঢালী। একপর্যায়ে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম কাউসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইদ্রিস ঢালীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম (হরিণ প্রতীক)-এর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের মাধ্যমে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ৪ (১) লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিধিমালার ২৭ (ক) ধারা অনুযায়ী তাকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম কাউসার বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!