× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৩৩ পিএম

‘মানুষ টাকার কাছে নয়, আদর্শ-নীতির কাছে বিক্রি হয়’

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৩৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, মানুষ টাকার কাছে বিক্রি হয় না। আদর্শের কাছে, নীতির কাছে বিক্রি হয়। দলের বাইরে গিয়ে এমপি, মন্ত্রী, এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত হারিয়ে গেছে। দুধের স্বাদ ঘোলে মিটবে না। আপনারা আওয়াজ তুলুন, ভোট দিবেন কিসে, ধানের শীষে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশের সৌরশক্তি তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হলে গফরগাঁওয়ে উন্নয়নের আলো ছড়াবে বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। ধানের শীষে ভোট দিন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শরিক হোন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম আরজু, পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, নজেলা বিএনপির সাবেক নেতা স্বপন চৌধুরী, শ্রমিক নেতা আব্দুল গফুর প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!