× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:০৬ পিএম

‘আমি সংসদ সদস্য হতে আসিনি, এসেছি সেবক হয়ে কাজ করতে’

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:০৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘আমি আপনাদের সংসদ সদস্য হতে আসিনি, এসেছি আপনাদের সেবক হয়ে কাজ করতে। ধানের শীষ প্রতীকে আমাকে জয়যুক্ত করলে নান্দাইল থেকে সব ধরনের চাঁদাবাজি, জুয়া, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করা হবে। আমার মরহুম পিতা, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে আমি একটি আধুনিক ও নিরাপদ নান্দাইল গড়তে চাই।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নান্দাইল উপজেলা সদরের চণ্ডিপাশা সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই জনসভায় নান্দাইলের ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।

দুর্নীতি ও প্রতিহিংসার রাজনীতি চিরতরে বন্ধ করতে এবং উন্নয়নের ধারা বেগবান করতে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘এমপি নির্বাচিত হলে নান্দাইলবাসীর প্রাণের দাবি ত্রিমুখী ব্রিজ নির্মাণ করা হবে। পাশাপাশি শ্রমিকদের জন্য উন্নত বিশ্রামাগার, উপজেলা সদর হাসপাতালের মানোন্নয়নসহ পশ্চিম ও পূর্ব নান্দাইলে আরও দুটি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে। যুবকদের মেধা বিকাশে উন্নতমানের স্টেডিয়াম স্থাপন এবং প্রতিটি ইউনিয়নে ফ্রি ওয়াই-ফাই জোন তৈরি করা হবে। কওমি মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে আমরা আপোষহীনভাবে কাজ করব।’

রাজনীতিতে সহাবস্থানের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ‘ধানের শীষ বিজয়ী হলে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। কোনো রাজনৈতিক নেতাকর্মীর ওপর হামলা বা মামলা করা হবে না। যারা বর্তমানে প্রকাশ্যে আসতে পারছেন না, তারা আগামী ১২ ফেব্রুয়ারি নীরবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। ইনশাআল্লাহ, জয় আমাদের সুনিশ্চিত।’

নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূইয়া বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, উপজেলা যুবদল নেতা শাকিল আহমেদ, আকরাম হোসেন ফেরদৌস এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক প্রমুখ।

জনসভা চলাকালে পুরো শহর ধানের শীষের মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Link copied!