× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৩:৫৭ পিএম

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৩:৫৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় বেতন ও ঈদ বোনাসের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার কাঁঠালী এলাকায় অবস্থিত রাসেল অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এতে প্রায় আধা ঘণ্টা সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত আছেন। তাদের অভিযোগ, প্রতি মাসের বেতন সাধারণত মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হলেও ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেওয়া হয়নি। এ ছাড়া অন্যান্য অনেক কারখানায় ঈদ বোনাস ইতোমধ্যে দেওয়া হলেও তাদের বোনাস দেওয়া হয়নি।

শ্রমিকরা আরও জানান, সামনে ঈদ হওয়ায় ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতনের দাবিতে তারা সড়কে নেমে বিক্ষোভ করেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ জানান, ফেব্রুয়ারি মাসের বেতন আগামী দুই-এক দিনের মধ্যে পরিশোধ করা হবে এবং ঈদ বোনাস আগামী ১৫ মার্চের মধ্যে দেওয়া হবে। তবে মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতন দেওয়ার বিষয়ে তারা অপারগতা প্রকাশ করেন।

পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান নেন।

ঘটনাস্থলে ভালুকা মডেল থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং শ্রমিকদের দাবিদাওয়া বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান বলেন, ‘শ্রমিকরা কিছু দাবিদাওয়া নিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস পেলে তারা অবরোধ তুলে নেন।’

Link copied!