× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৬:১৩ পিএম

দুর্নীতিবাজরা দলে ও সরকারে ঠাঁই পাবে না : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৬:১৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, কেউ নাম ভাঙিয়ে দুর্নীতি করতে পারবে না; করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো দুর্নীতিবাজ দলে এবং সরকারে ঠাঁই পাবে না, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। দলের কোনো ব্যক্তি তার নাম ভাঙিয়ে দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান এই প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ময়মনসিংহের নান্দাইলের চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য (এমপি) ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আরও বলেন, দেশ আজ যে অবস্থানে রয়েছে, তা সম্ভব হয়েছে মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে; বীর মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এ কারণেই আমরা আজ স্বাধীন বাংলাদেশে বসবাস করছি।

এ সময় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রতিমন্ত্রী বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বারবার বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। এ কারণে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই ধারা অব্যাহত থাকায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে।

অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা একে একে বাস্তবায়নের কাজ শুরু করেছেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড প্রদান, যা ইতোমধ্যে সারা বাংলাদেশে শুরু হয়েছে। শুরু হয়েছে খাল খনন কর্মসূচি এটি শহীদ জিয়াউর রহমানের একটি জনপ্রিয় উদ্যোগ ছিল। নির্বাচনের আগে দেওয়া আমাদের খাল খনন কর্মসূচিও ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে।

এ সময় নিজ এলাকা নান্দাইলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনার কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইলে বিভিন্ন খাল খননের প্রয়োজন রয়েছে; ইতোমধ্যে আমরা তালিকা প্রস্তুত করেছি। যাচাই-বাছাই করে এর বাস্তবায়ন শুরু হবে। এ ছাড়া রাস্তার কাজ যেখান থেকে যেভাবে আনা যায়, তা নিয়েও আমরা কাজ করছি। এতে সব পর্যায় থেকে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন: জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির, পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনিরসহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলের কুচকাওয়াজ এবং মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়। পরে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

রূপালী বাংলাদেশ

Link copied!