× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১১:৪১ পিএম

বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, ছাত্রদল আহ্বায়ককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১১:৪১ পিএম

অব্যাহতি পাওয়া ছাত্রদল আহ্বায়ক মো. মুক্তার হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

অব্যাহতি পাওয়া ছাত্রদল আহ্বায়ক মো. মুক্তার হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুঘাট দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার অধীন গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার গফরগাঁও সরকারি কলেজ এলাকায় বালুঘাট দখল করতে মুক্তার হোসেন তার সমর্থকদের নিয়ে সেখানে যান। এ সময় স্থানীয় লোকজন বাধা দিলে তারা সেখান থেকে ফিরে আসেন। এর জের ধরে বৃহস্পতিবার তিনি বড় একটি মোটরসাইকেল বহর নিয়ে আবারও সেখানে যান। 

অভিযোগ রয়েছে, এ সময় তার অনুসারীরা এক নৌকার মাঝিকে মারধর করে আহত করেন এবং একটি নৌকায় আগুন দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করেন। পালানোর সময় মুক্তার হোসেনের লোকজনের অন্তত ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে মাঝি ছাড়া অন্য কেউ আহত হননি।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, বালুঘাট দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনায় কেন্দ্রীয় সিদ্ধান্তে মুক্তার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!