× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০২:২৯ পিএম

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও ২৮ শিশু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০২:২৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২৮টি শিশু ভর্তি হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯ টা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯ টা পর্যন্ত তাদের ভর্তি করা হয়।

হাসপাতালটিতে বর্তমানে এ রোগের উপসর্গ নিয়ে মোট ৭৬ টি শিশু চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৪২৫ টি শিশু ভর্তি হয়েছে।

এর মধ্যে ৩৩৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এবং ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৫ টি শিশু।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি শুরু হয়। মার্চের মাঝামাঝি সময় থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে।

রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৮টি শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!