× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০১:৫০ এএম

রেললাইন থেকে গাছ অপসারণ

তিন ঘণ্টা পর স্বাভাবিক হল ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০১:৫০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝড় ও ভারী বৃষ্টির কারণে রেললাইনের ওপর গাছ পড়ে যাওয়ায় তিন ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় গাছটি সরিয়ে নিলে তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় রেললাইনের ওপর পড়ে থাকা গাছ সরানোর পর ওই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর গাছ পড়ে থাকতে দেখে চালক ট্রেন থামান। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন রেললাইনে গাছ পড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এসে রেললাইনের ওপর গাছ পড়ে থাকতে দেখে চালক ট্রেন থামান।

পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় গাছটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!