× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৮:২৪ পিএম

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৮:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী হতে হবে। সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অধ্যয়ন বা পড়াশোনাই শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদরে অবস্থিত চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খেলাধুলা মানুষকে নিয়মের মধ্যে রাখে এবং শরীর-মন ভালো রাখতে সাহায্য করে। তাই শিক্ষার্থীদের নিয়মিত মাঠে এসে খেলাধুলা করা উচিত।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ক্রীড়া খাতকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা হচ্ছে।

একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, দেশের সকল ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সরকার ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই নীতির ভিত্তিতে সরকার কাজ করছে। প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!