× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০২:১৯ পিএম

হামের উপসর্গ নিয়ে মমেকে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০২:১৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ২৮ জন। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮৪ শিশু।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মারা যাওয়া শিশুটির বয়স সাড়ে তিন মাস। সে জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা। ২১ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। গতকাল বেলা সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৮৫৬ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৭৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১৭ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় (আজ সকাল ৯টা পর্যন্ত) সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৩ শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাঈনউদ্দিন খান বলেন, নানা সংকটের মধ্যেও আমরা পর্যাপ্ত সেবা অব্যাহত রেখেছি।

তবে কয়েকটি আইসিইউ বেড থাকলে মৃত্যুর হার আরও কমানো সম্ভব হতো। তিনি আরও বলেন, বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা।

রূপালী বাংলাদেশ

Link copied!