× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৫:৪৭ এএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান, শতাধিক স্থাপনা উচ্ছেদ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৫:৪৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহাসড়কে শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

বুধবার (৬ মে) জেলার ভালুকা ও ত্রিশাল উপজেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

আগামী ২১ থেকে ২৫ মে পর্যন্ত ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠে ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫ মে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় বুধবার অভিযান চালিয়ে মহাসড়কের ফুটপাত ও দুই পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এসব দোকানপাট ও স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। অভিযানকালে খননযন্ত্র দিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীর আগমন এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, ভালুকা উপজেলাতেও একই দিনে অভিযান চালানো হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নাসির গ্লাস এলাকা থেকে স্কয়ার মাস্টারবাড়ি পর্যন্ত মহাসড়কের দুই পাশের ফুটপাত ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

প্রশাসন জানায়, মহাসড়কের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করার পাশাপাশি নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতেই এ অভিযান জোরদার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!