× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১০:৪৯ এএম

ময়মনসিংহ-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ

সিগনাল ভুলে বিজয় এক্সপ্রেসের তিন বগি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১০:৪৯ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে কম্পিউটার সিস্টেম রিলে ইন্টারলকের সিগনাল ভুলে বিজয় এক্সপ্রেস ট্রেনের তিন বগি লাইন থেকে সরে গেছে। অন্য বগিগুলো ট্রেন ট্রেনের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ময়মনসিংহের সাথে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর স্টেশনের আউটার সিগনাল এলাকায় এই ঘটনায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি আউটার সিগনাল এলাকায় যেতেই হঠাৎ তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। অপর বগিগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, বিচ্ছিন্ন তিন বগি রেখে রাত সাড়ে ১২টার দিকে অবশিষ্ট ১১টি বগি যাত্রীসহ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। দুর্ঘটনাকবলিত বগিগুলো এখনো উদ্ধার হয়নি। উদ্ধারকাজ চলমান।

ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা বলেন, কম্পিউটার সিস্টেম রিলে ইন্টারলকের ভুলে লাইন ক্লিয়ার না করায় এমন ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!