× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০২:৪৩ পিএম

কারখানার পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০২:৪৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, খুলনা জেলার শফিকুল ইসলাম (৩০) ও নেত্রকোনা জেলার রুমেল (২৫)। নিহতরা দুজনই বহিরাগত শ্রমিক ছিলেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন দুই ম্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভালুকার এক্সিলেন্ট সিরামিকস কারখানার পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভালুকা শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজি বলেন, নিহত দুই শ্রমিক এক্সিলেন্ট সিরামিকস কারখানার নিয়মিত শ্রমিক না। দৈনিক চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ভালুকার সিডস্টোর এলাকার এক্সিলেন্ট সিরামিকস কারখানার পানি পরিশোধনাগার ট্যাংক পরিষ্কার করার কাজ করছিলেন। শফিকুল প্রথমে ওই ট্যাংক পরিষ্কার করতে নামেন। ট্যাংকে নামার পর শফিকুলের কোনো সাড়া শব্দ না পেয়ে রুমেল তাকে বাঁচাতে ওই ট্যাংকে নামেন। পরে দুজনই ট্যাংকের ভেতরে অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি অন্যান্য শ্রমিকরা টের পেয়ে তাদের দুজনকে ওই ট্যাংক থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজি বলেন, বর্তমানে কারখানার পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসলে তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!