× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৭:০৭ পিএম

জানুয়ারির প্রথম দিন শিক্ষার্থীরা হাতে পাবে নতুন বই

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৭:০৭ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে পারব। ইতোমধ্যে সব বই আমরা হাতে পেয়ে গেছি। নির্বাচনে প্রাথমিক বিদ্যালয়গুলো ভোটকেন্দ্র হওয়ায় পুড়িয়ে দেওয়ার ঘটনা রোধে নিরাপত্তার জন্য প্রস্তুতি রয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকার ‎জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) হল রুমে আয়োজিত উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই ইন্সট্রাক্টর ও নেপের সহকারী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা।

তিনি আরও বলেন, শিক্ষক হওয়ার আগেই কোর্স চালু করা হয়েছে। আমাদের দেশে এ বিষয়টি ছিল না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা শিক্ষার ব্যাপারে আগ্রহী এবং শিক্ষক হতে চান তারা ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সটি করবেন। তাতে তারা পেশাগত ক্ষেত্রে ভালো করবেন। এতে আমরা কিছু কমিটেড মানুষ পাব। যারা শিক্ষাটাকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। এতে শিক্ষকতার ক্ষেত্রে তারা ভালো করবেন এবং শিক্ষা ক্ষেত্রে সামগ্রিকভাবে ইতিবাচক ফল পাওয়া যাবে।

উপদেষ্টা বলেন, আমাদের মতো আয়ের দেশ হোক বা আমাদের থেকে বেশি আয়ের দেশ হোক, যে দেশই শিক্ষায় ভালো করছে সেখানে প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য প্রাক-যোগ্যতার প্রয়োজন হয়। বিশেষ প্রশিক্ষণ ও জ্ঞানের প্রয়োজন হয়। অনেক দেশ রয়েছে যেখানে শিক্ষক হওয়ার আগে তাদের লাইসেন্স নিতে হয়। চিকিৎসকেরা যেমন এমবিবিএস করার পর বিএমডিসি থেকে লাইসেন্স নিতে হয়, তা না হলে প্র্যাকটিস করতে পারে না। শিক্ষকদের ক্ষেত্রেও অনেক দেশে এ নিয়ম চালু রয়েছে। আমাদের দেশে সেটি দূরবর্তী সময়ে চালুর পরিকল্পনা করছি।

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও ১১তম গ্রেড নিয়ে উপদেষ্টা বলেন, বেতন কমিশন রয়েছে তারা এটি নির্ধারণ করবে। আমরা আমাদের অবস্থানগুলো সেখানে পৌঁছে দিয়েছি। সিদ্ধান্তের সঙ্গে জড়িত সবার সঙ্গে কথা বলেছি যেন এটি কার্যকর করা হয়। আশা করতে পারি, এটি বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, পরীক্ষা রেখে আন্দোলন করাটা যুক্তিযুক্ত হয়নি। আমরা তাদের দাবিকে অযৌক্তিক বলছি না। আমরা কার্যকর করার জন্য চেষ্টা করছিলাম। শিক্ষকেরা পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে আন্দোলন প্রত্যাহার করেছে। আন্দোলনের কারণে বাচ্চাদের মন খারাপ হয়েছে। কিন্তু এটি পুষিয়ে যাবে, কারণ আমরা তো আবার পরীক্ষাটা নিচ্ছি।

নেপ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর পরিচালনায় ২০২৬ সালের জানুয়ারি মাস হতে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রামটি চালু হতে হচ্ছে। দেশের ১২টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রোগ্রামটি পাইলটিং ভিত্তিত চালু হবে। পিটিআইগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, জয়দেবপুর, দিনাজপুর ও বগুড়া। এ প্রোগ্রামটির মেয়াদ হবে ১০ মাস। প্রোগ্রামটি অনাবাসিক এবং বৈকালিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।

রূপালী বাংলাদেশ

Link copied!