ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধামইরহাটে ৫৩ কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন ব্যস্ত সময় পার করছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার ৫৩টি ভোটকেন্দ্রে কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং নির্বাচন কমিশন অফিস যৌথভাবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট নির্বাচনি সরঞ্জাম বিতরণ কার্যক্রম চালায়।

সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এই বিতরণ কার্যক্রম। এ সময় ব্যাটল পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, অমুছনীয় কালিসহ প্রায় ২০ ধরনের সরঞ্জামাদি বিতরণ করা হয়।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী জানান, ‘উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রের নির্বাচনি সরঞ্জামাদি সঠিকভাবে বণ্টন সম্পন্ন হয়েছে। নির্বিঘ্নে ভোটের কার্যক্রম সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।’

উল্লেখ্য, সীমান্তবর্তী এই উপজেলার সর্বমোট ৫৩টি ভোটকেন্দ্রে এবারের সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কার্যক্রম চলবে। এর মধ্যে ১৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চিহ্নিত এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারেন। এ ছাড়াও উপজেলা প্রত্যেকটি ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটের কার্যক্রম সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর থাকবে।