× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:১৯ এএম

পতাকা হাতে আ.লীগ অফিসে ‘জয় বাংলা’ স্লোগান

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:১৯ এএম

নওগাঁ আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন। ছবি : ভিডিও থেকে নেওয়া

নওগাঁ আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন। ছবি : ভিডিও থেকে নেওয়া

নওগাঁয় পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ধারণ করা বলে দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। তবে কখন পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমানের নেতৃত্বে এদিন সকাল ৭টায় আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় বলে দাবি করা হয়েছে। শফিকুর রহমান মামুন নিজেই তার ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে শেয়ার করেছেন। এ ছাড়া জেলার একাধিক নেতাকর্মী ভিডিওটি শেয়ার দিয়েছেন।

৩৪ সেকেন্ডের ভিডিওতে সাদা টি-শার্ট পরা শফিকুর রহমান মামুনসহ ছয়-সাতজন আওয়ামী লীগের নেতাকর্মী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘লড়াই, লড়াই, লড়াই চাই—লড়াই করে বাঁচতে চাই’ স্লোগান দিচ্ছিলেন। ক্যাপশনে লেখা হয়েছে, ‘দীর্ঘ ১৮ মাস পর স্লোগানে স্লোগানে মুখর নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়।’ এ সময় উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা।

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়টি সঠিক বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি নিয়ামুল হক। তিনি মুঠোফোনে বলেন, ‘আজ ভোরের দিকে তারা পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিয়েছে। পরে পতাকাগুলো আমরা নিয়ে এসেছি।’

Link copied!