× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৮:২০ পিএম

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের ঠাঁই বিএনপিতে হবে না : এমপি রেজাউল

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৮:২০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস.এম. রেজাউল ইসলাম রেজু বলেছেন, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক কারবারি ও ভূমিদস্যুর ঠাঁই বিএনপিতে হবে না। দলের নাম ভাঙিয়ে এলাকায় কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাণীনগর উপজেলা বিএনপি আয়োজিত অডিটোরিয়ামে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, যারা সমাজে খারাপ হিসেবে চিহ্নিত, যারা মাদক ব্যবসা, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত—তাদের দলে কোনো স্থান দেওয়া হবে না। তাদের নিয়ে তিনি রাজনীতি করবেন না এবং তারা যেন তার কাছে না আসেন।

এমপি এস.এম. রেজাউল ইসলাম আরও বলেন, বিএনপি দেশের জনগণের জন্য কাজ করে। ভোটের আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দলের পরিচয় দিয়ে যারা সমাজে সম্মান পাচ্ছেন, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি কারো মধ্যে সন্ত্রাসী, চাঁদাবাজি বা ধান্দাবাজির মনোভাব থাকে, তাহলে এখনই দল থেকে সরে দাঁড়ান।

তিনি আরও বলেন, রাণীনগর ও আত্রাই উপজেলায় সৎ, নিষ্ঠাবান, ত্যাগী নেতাকর্মী ও ভালো মানুষদের নিয়েই তিনি রাজনীতি করতে চান এবং তাদেরই নেতৃত্বে এগিয়ে আনতে আগ্রহী।

উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোসারব হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সহ-সভাপতি মখলেছুর রহমান বাবু, একেএম জাকির হোসেন, রোকুনুজ্জামান খাঁন রুকু, যুগ্ম সম্পাদক এমদাদুল হক এমদাদ, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি এবং উপজেলা মহিলা দলের সভাপতি ফাহিমা।

এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!