× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৩:৫১ পিএম

ধামইরহাটে রাতের আঁধারে সিঁধ কেটে দোকানে চুরি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৩:৫১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) মধ্যরাতে ধামইরহাট বাজারস্থ বিসিআইসি সার ডিলার ‘মেসার্স কামরুজ্জামান ট্রেডার্স’ এ চুরির ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, চুরি হওয়া দোকানের সঙ্গে লাগোয়া একই ডিলারের আরেকটি দোকান ঘর রয়েছে। দোকান ঘরটির একটি দরজা মার্কেটের পেছনের দিকে ছিল।

বৈরী আবহাওয়ার কারণে সাধারণত ওই দিকটিতে তেমন কারও নজর না পড়ায় প্রথমে ওই ঘরের দরজার তালা কেটে প্রবেশ করে চোরচক্র।

পরে ওই ঘর থেকে পাশের ঘরে প্রবেশের জন্য দেয়াল ভেঙে সিঁধ কেটে মূল দোকানে ঢোকে তারা। সেখানে আলমারি ভেঙে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে এবং সর্বমোট ১ লাখ ৬৩ হাজার টাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

শনিবার (২ মে) সকালে দোকান খুলে ভেতরে প্রবেশ করলে বিষয়টি নজরে আসে। পরে আশপাশের দোকানদার ও বণিক সমিতির নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন।

বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সরদার বলেন, আমরা আইনের আশ্রয় নিয়েছি, যাতে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা যায়। ভবিষ্যতে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য নৈশপ্রহরীদের আরও সতর্ক করা হবে এবং দ্রুত পুরো বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে।

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!