× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৩:১৭ পিএম

নওগাঁয় ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৩:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে ইয়াবাসহ তালিকাভুক্ত এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টায় উপজেলার পীড়লডাঙা হাজির মোড় এলাকা থেকে রাসেল হোসেন (৩২) নামের এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রাসেল ৫নং আড়ানগর ইউনিয়নের সেননগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাসেল ধামইরহাট থানা পুলিশের তালিকাভুক্ত একজন মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্নভাবে তৎপরতা চালায়। অবশেষে গোপন সংবাদ ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুষ্ঠানিক মূল্য ৭২ হাজার ৫০০ টাকা) এবং একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, অত্র উপজেলায় মাদক কারবারি ও মাদকসেবীদের নির্মূলে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় তালিকাভুক্ত এই মাদক কারবারিকে আটকের জন্য পুলিশ অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে। বৃহস্পতিবার সকালে আটক মাদক ব্যবসায়ী রাসেল হোসেনকে জেলহাজতে প্রেরণ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!