× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০১:১৯ পিএম

বাস-মোটরসাইকেল সংঘর্ষে কারারক্ষী নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০১:১৯ পিএম

নিহত কারারক্ষী পলাশ আলী।  ছবি- সংগৃহীত

নিহত কারারক্ষী পলাশ আলী। ছবি- সংগৃহীত

নওগাঁর মান্দা উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পলাশ আলী নামে এক কারারক্ষী নিহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন এবং তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

মান্দা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার সন্যাল জানিয়েছেন, পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে এবং পলাশ আলী ঘটনাস্থলেই নিহত হন।

কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। বাসটি শনাক্ত করতে কাজ চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!