ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নড়াইলে আগ্নেয়াস্ত্রসহ আটক এক

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০১:২৬ পিএম
গ্রেপ্তার কামাল হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গানসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে কালিয়া উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় কামাল হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করে কালিয়া থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আটক মো. কামাল হোসেন কালিয়া উপজেলার জয়পুর গ্রামের মৃত মহাসীন মোল্যার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের ওসি মো. ইদ্রিস আলী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কালিয়া আর্মি ক্যাম্পের একটি দল রোববার রাত থেকে সোমবার (২ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালায়। অভিযানে মো. কামাল হোসেনকে অস্ত্রসহ আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি রামদা, তিনটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কালিয়া থানা পুলিশের ওসি মো. ইদ্রিস আলী জানান, সেনাবাহিনী অস্ত্রসহ একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।