× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:৫১ পিএম

৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:৫১ পিএম

নিহতের মরদেহ। ছবি- রূপালী বাংলাদেশ

নিহতের মরদেহ। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী অমীত দাস বাপ্পি (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে পূর্বাচল ৩০০ ফিট সড়কের ভূঁইয়া বাড়ি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে উল্টোপথে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ ১৪৫১৯৭)-এর সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল (নরসিংদী হ-১১২৪৮৪)-এর সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অমীত দাস বাপ্পি গুরুতর আহত হয়ে মারা যান।

প্রাইভেটকারের চালক জুম্মন (৩০)-কে আটক করা হয়েছে। তিনি গাজীপুরের মীরের বাজার এলাকার সোহরাবের ছেলে।

কাঞ্চন হাইওয়ে পুলিশ এবং পূর্বাচল সেনা ক্যাম্পের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আটককৃত চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!