ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়নগঞ্জ
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৮:২২ এএম
আওয়ামী লীগ নেতা গোলাম রসূল কলি। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলিকে (৫৯) নরসিংদীর মাধবদী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর মাধবদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তার গোলাম রসূল কলি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার মৃত ইমন আলীর ছেলে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে তাকে নরসিংদী আদালতে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন জানান, গোলাম রসূল কলির বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা, চাঁদাবাজি ও ভূমিদস্যুতাসহ নানা অভিযোগে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে এবং সেগুলোর বর্তমান অবস্থা কী তা খতিয়ে দেখা হচ্ছে।