× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:৩৭ পিএম

‘বিএনপির ফ্যামিলি কার্ড হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর মতো’

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:৩৭ পিএম

সিদ্ধিরগঞ্জের বিশাল জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : রূপালী বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জের বিশাল জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি, বঙ্গভবন ও ইন্ডিয়ার প্যাকেজড প্রোগ্রামের মাধ্যমে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ক্ষুণ্ন করার জন্য সাইবার অ্যাটাক শুরু করেছে। নির্বাচনের আগে লেখা হচ্ছে। বঙ্গভবনের লোক দিয়ে অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। পোস্ট দেওয়া মাত্রই ছাত্রদল ঢাবিতে এক কর্মসূচি হাতে নেয়—এমন অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, যারা দেশের স্বাধীনতার ৫৪ বছর দেশ শাসন করেছে, তাদের জনগণ এবার লাল কার্ড দেখাবে। বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর মতো।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্ট্যান্ড মাঠে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

ভোটারদের সতর্ক করে তিনি বলেন, ‘দাড়িপাল্লায় ভোট দিলে নাকি পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। কেউ ভোট দিতে গেলে ঠ্যাং ভেঙে দেবে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার দাবি জানিয়েছিলাম। মাস্তান পার্টিরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর জবাব দেওয়া হবে।’

জামায়াত সেক্রেটারি জেনারেল প্রতিশ্রুতি দেন, দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিমুক্ত করা হবে, নবজাতকের সুচিকিৎসা, মায়েদের জন্য স্বাস্থ্যসেবা, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এবং আগামীতে জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ ও মহানগর জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা আমির মমিনুল হক সরকার, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ-৫ দেওয়াল ঘড়ি প্রতীকপ্রার্থী সিরাজুল মামুন, এনসিপি নারায়ণগঞ্জ-৪-এর আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।

এর আগে, বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।

Link copied!