নারায়ণগঞ্জের ফতুল্লায় শাশুড়ি হত্যা মামলায় মেয়ের জামাই নাজমুল হোসেন হীরাকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন হিরা ফতুল্লা দেওভোগ মাদ্রাসা নগর এলাকার মৃত মনা মুন্সীর ছেলে।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন হীরা কোনো কাজকর্ম করতেন না। তিনি মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাতে ২০২৪ সালের ৬ জুন তার শাশুড়ি উত্তর নরসিংপুর এলাকার আম্বিয়া খাতুনকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ছেলে মো. সাইফুল ইসলাম সজীব বাদী হয়ে হত্যা মামলা করেন। সেই মামলায় আদালত আজ এ রায় ঘোষণা করেন।

