× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:২২ পিএম

কারাবন্দি আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:২২ পিএম

মনির হোসেন সিকদার

মনির হোসেন সিকদার

কারাবন্দি আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন সিকদার (৬০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জহুরুল ইসলাম সিকদার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন কারারক্ষীরা। তিনি এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের ১২ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ পালনের ঘোষণায় নাশকতার আশঙ্কায় নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।

মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন ৭১ সদস্যবিশিষ্ট আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কমিটির সহসভাপতি ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!