× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:২৮ পিএম

পিস্তল ঠেকিয়ে বিকাশ কর্মীর ৩ লাখ টাকা ও মোবাইল ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:২৮ পিএম

বিকাশের এজেন্ট কর্মীকে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছবি- রূপালী বাংলাদেশ

বিকাশের এজেন্ট কর্মীকে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের বন্দরে দিনে দুপুরে বিকাশের এক এজেন্ট কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে ৩ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার এজেন্ট কর্মী রনি (৩২) জানান, চলার পথে হঠাৎ দুই ব্যক্তি এসে তাকে ধরে ফেলে। একজন সামনে থেকে তার গলা চেপে ধরে এবং অন্যজন পেছন থেকে জাপটে ধরে। এ সময় সামনে থাকা ব্যক্তি তার বুকে পিস্তল ঠেকিয়ে দ্রুত সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। এরপর তার কাছে থাকা দুই লাখ ৯২ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেল নিয়ে আরেকজন এসে দাঁড়ালে দুজনই তাতে উঠে পালানোর চেষ্টা করে। তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকেই কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশি টহল জোরদার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!