× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৮:৩৭ পিএম

বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৮:৩৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের নিচে বালুর ঘাটের নিয়ন্ত্রণ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে সংঘটিত এই সংঘর্ষে এক সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর ল্যান্ডিং সংলগ্ন বালুর ঘাটটি পূর্বে বিআইডব্লিউটিএ থেকে যারা ইজারা নিয়েছিলেন, তাদের মেয়াদ শেষ হয়েছে। পরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ভাই, রাসেল মাহমুদ, বিআইডব্লিউটিএ থেকে ঘাটটি নতুনভাবে ইজারা নেন। বুধবার সকালে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা রাসেল মাহমুদকে ঘাটের দখল বুঝিয়ে দিতে এলে সংঘর্ষের সূত্রপাত হয়।

রাসেল মাহমুদ অভিযোগ করে বলেন, ‘বিআইডব্লিউটিএ কর্মকর্তারা যখন কাজ করছিলেন, তখন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের অনুসারী ডালিম, তুষার ও স্বেচ্ছাসেবক দল নেতা রিপনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষ রণক্ষেত্রে পরিণত হয়।’

সংঘর্ষে জহিরুল হক (৪৭), নূর হোসেন (৪৫), নজরুল (৩৭) ও জিয়াসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিক ভিডিও ধারণ করতে গেলে তাকে রাজু নামে রিপনের অনুসারী মারধর করেছে বলে জানা গেছে।

রাসেল মাহমুদ আরও বলেন, ‘আমরা বৈধভাবে ইজারা নিয়েছি। প্রশাসন ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সামনে এমপি মান্নানের অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ৮-১০ জন আহত হয়েছে।’

অন্যদিকে, কাঁচপুর বালুর ঘাটের আলমগীর জানান, ‘তুষার ও রিপনের নেতৃত্বে রাসেল মাহমুদের অনুসারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।’

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব-১১ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘বালুর ঘাট নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!