× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৭:১৩ পিএম

ভুয়া ভোজ্য তেল তৈরির কারখানাকে জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৭:১৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন ভুয়া কোম্পানির মোড়ক ব্যবহার করে ভোজ্য তেল প্যাকেটজাত ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার তারাবো এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে রূপগঞ্জের তারাবো পৌরসভার বিভিন্ন এলাকায় একটি অসাধু চক্র ভুয়া কোম্পানির মোড়ক ব্যবহার করে ভোজ্য তেল বিক্রি করে আসছিল- এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‍্যাব রূপসী ও তারাবো বাজার এলাকায় অভিযান চালায়।’

এ সময় ‘পহেলা ফোর্টিফাইড পাম অলিন’ কারখানা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা এবং ‘তির ফোর্টিফাইড পাম অলিন’ কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান।

Link copied!