× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৭:৫৪ পিএম

নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৭:৫৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করেছে জেলা পরিষদ।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কারণেই আমরা আজ একটি স্বাধীন দেশ ও জাতীয় পতাকা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।’

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন।

Link copied!