× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:২৬ এএম

নারায়ণগঞ্জে ৭,৫০০ লিটার তেল ও ৩২ টন টিসিবির আটা জব্দ

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:২৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদবিরোধী যৌথ অভিযানে ৭ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল এবং টিসিবির ৩২ দশমিক ৫ টন আটা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে এবং কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে নিতাইগঞ্জ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জেলা প্রশাসন, খাদ্য অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৮১ বংশাল রোডে অবস্থিত ‘মেসার্স বি কে ফুড প্রোডাক্ট’-এ তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ ও মোড়কজাত করা ৭ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক গৌতম কুমার সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে ‘এস ডি ফ্লাওয়ার মিলস’ এবং ‘গাউসুল আজম ফুড অ্যান্ড এলিট মিল’-এ অভিযান চালিয়ে টিসিবির ৬৫০ বস্তা (৩২ দশমিক ৫ টন) আটা জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও জেনারেল ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের যথাক্রমে সাত দিন ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. ফারজিন ফাহিম। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কাদিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মো. বাবুল হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুদ ও কারসাজি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!