× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৭:২১ পিএম

কৃষকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি : এমপি মান্নান 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৭:২১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও উফসি আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেন, কৃষকই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান সরকার কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগ বাড়াবে। বিশেষ করে তিল ও আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বক্তারা কৃষি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং কৃষকদের এসব সুবিধা কাজে লাগিয়ে অধিক উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান।

Link copied!