× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০১:৫৪ পিএম

পরিত্যক্ত ব্যাগে মিলল ১১ রাউন্ড গুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০১:৫৪ পিএম

উদ্ধারকৃত গুলি। ছবি : রূপালী বাংলাদেশ

উদ্ধারকৃত গুলি। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে র‌্যাব-১১ এর উপঅধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এ তথ্য নিশ্চিত করেন।

নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সিপিএসসির (ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি) একটি আভিযানিক দল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে ১১ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়, যা পূর্বে থানা থেকে লুট হয়েছিল।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটি ওয়াপদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে অভিযান চালানো হয়। এ সময় মিলটির প্রবেশপথের দেয়ালের পাশে একটি সন্দেহজনক ব্যাগ দেখে তল্লাশি চালানো হয়।

পরে ব্যাগটি খুলে ভেতরে শটগানের ১১ রাউন্ড গুলি পাওয়া যায় এবং তা জব্দ করা হয়। উদ্ধারকৃত গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!