× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১০:১৮ এএম

বিশ বছরের যুবককে মারধর করে বলাৎকার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১০:১৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে বিশ বছরের যুবককে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে বলাৎকারের ঘটনা ঘটেছে। এতে সাঈদ (৪০) নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (১৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও উপজেলার হোসেনপুর চৌধুরীগাঁও এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

র‍্যাব-১১ ব্যাটেলিয়ান সদর দফতরের কোম্পানি কমান্ডার উপ-অধিনায়ক মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, গত ৮ ফেব্রুয়ারি রাতে বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকায় পল্লী বিদ্যুৎ রোডে বিশ বছর বয়সের এক যুবককে নিজ ঘরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত সাঈদ। পরে ওই যুবককে মারধর করে ও নানা ভয় ভীতি দেখিয়ে সাঈদ  বলাৎকার করে। পরে সাঈদ ওই যুবককে পুণরায় বলাৎকারে লিপ্ত হওয়ার কুপ্রস্তাব দিলে সে তার পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে অভিযুক্ত সাঈদকে আসামি করে বন্দর থানায় মামলা করেন।

র‍্যাব জানায়, এ ঘটনায় মামলা দায়েরের পর থানা পুলিশের পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‍্যাব। গোয়েন্দা নজরদারিও চালায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আসামি সাঈদের অবস্থান নিশ্চিত হয়ে সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি সাঈদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব।

আরবি/জেডআর

Link copied!