নরসিংদীর তিনটি আসন- নরসিংদী-১ (সদর), নরসিংদী-৩ (শিবপুর) ও নরসিংদী-৫ (রায়পুরা) এর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনটি আসনের মোট ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। পরে রাত ৯টায় ত্রুটিপূর্ণতার কারণে চারজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- নরসিংদী-১ (সদর) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা জামাল, নরসিংদী-৩ (শিবপুর) আসনে জনতার দল মনোনীত প্রার্থী এনামুল হক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. গোলাপ মিয়া ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান।
জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, আমরা চেষ্টা করেছি যেন ছোটখাটো ত্রুটির কারণে কারো মনোনয়ন বাতিল না হয়।
প্রাথমিকভাবে যেসব ছোট ত্রুটি পাওয়া গেছে, সেগুলো সংশোধনের সুযোগ দিয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে চারজন প্রার্থীর মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় তা বাতিল ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন