নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছেন, খেলাধুলা শুধু কোমলমতি শিশুদের মন প্রফুল্ল রাখে না, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশও সম্ভব। ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের ১২৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদী সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী ভূঞার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার এ. এস. এম. আব্দুল খালেক, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি খবিরুল ইসলাম বাবুল, সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, গভর্নিং বডির সদস্য মো. নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আশরাফ মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক দেব প্রসাদ সাহা, সিনিয়র শিক্ষক রাশেদুল আলম, আকলিমা আক্তার, সহকারী শিক্ষক অহিদুজ্জামান অপু, সিনিয়র শিক্ষক মো. সাইফুল্লাহ, বশীর আহমদ খান, হিরু মিয়া ও তপন কুমার আচার্যসহ অন্যান্যরা।
প্রধান অতিথি আরও বলেন, নরসিংদী জেলায় উন্মুক্ত খেলার মাঠের সংখ্যা খুবই কম। তাই শিক্ষার্থীদের খেলাধুলার মাঠগুলো যাতে নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকবেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন