× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:৫২ এএম

ইসলামী আন্দোলনের সাবেক জেলা সম্পাদকের জামায়াতে যোগদান

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:৫২ এএম

ইসলামী আন্দোলনের সাবেক জেলা সম্পাদকের জামায়াতে যোগদান। ছবি : রূপালী বাংলাদেশ

ইসলামী আন্দোলনের সাবেক জেলা সম্পাদকের জামায়াতে যোগদান। ছবি : রূপালী বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। একই সঙ্গে আরও প্রায় ৩০০ নেতাকর্মী আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করবেন বলে জানা গেছে।

নির্বাচনি ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতসহ অন্যান্য দলের টানাপোড়েন এবং দলীয় সিদ্ধান্তে মনক্ষুণ্ণ হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ উপলক্ষে বুধবার (২৮ জানুয়ারি) নরসিংদী জেলা জামায়াতের উদ্যোগে হামিদুর রহমানকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

জামায়াতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক জেলা সাধারণ সম্পাদক হামিদুর রহমান নিজেই।

এদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বরণ অনুষ্ঠানের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী জেলা পেশাজীবী ফোরামের সভাপতি ও নরসিংদী-১ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া।

যোগদান অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মকবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলামসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নরসিংদী-১ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইব্রাহিম ভূইয়া বলেন, ‘হামিদুর রহমানের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলনকে আরও বেগবান করবে বলে আমরা আশাবাদী।’

নিজের প্রতিক্রিয়ায় হামিদুর রহমান বলেন, ‘সব ইসলামী সংগঠনই ইসলামী দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে। ইসলামী আন্দোলনও একটি ভালো সংগঠন। তবে ১১ দলীয় জোটকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের ভেতরে টানাপোড়েন, ছোটখাটো বিষয়ে ছাড় না দেওয়া এবং ‘এক বক্স নীতি’ থেকে সরে আসার কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে আরও প্রায় ৩০০ জন নেতাকর্মী জামায়াতে যোগদান করবেন।’

Link copied!