× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:১১ এএম

বিএনপির আন্দোলনের ফলেই হাসিনার পতন : খোকন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:১১ এএম

দিনব্যাপী নরসিংদী সদর উপজেলার মাধবদীতে গণসংযোগ  করেন খায়রুল কবির খোকন। ছবি : রূপালী বাংলাদেশ

দিনব্যাপী নরসিংদী সদর উপজেলার মাধবদীতে গণসংযোগ করেন খায়রুল কবির খোকন। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (নরসিংদী সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপির দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফল হিসেবেই ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। এটি দুই মাসের কোনো আন্দোলনের ফল নয়; বরং ১৬ বছরের ধারাবাহিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, এখন জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ পেয়েছে। তাই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী নরসিংদী সদর উপজেলার মাধবদীর কাঠালিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, ভোট দেওয়া জনগণের পবিত্র দায়িত্ব। জনগণের ভোটেই নির্ধারিত হবে ভালো মানুষ না খারাপ মানুষ, ভালো দল না খারাপ দল দেশ পরিচালনা করবে। ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা তৈরি হতে পারে। তাই ব্যক্তি ও দল—দুটো বিবেচনা করেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি কখনো ব্যক্তিগত স্বার্থে আন্দোলন-সংগ্রাম করেনি এবং কোনো আপসও করেনি। আপস করলে বিএনপির নেতারা বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। বেগম খালেদা জিয়ার ওপর দীর্ঘদিন অন্যায় নির্যাতন চালানো হলেও তিনি জনগণের স্বার্থ ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে কখনো আপস করেননি।

খায়রুল কবির খোকন বলেন, বিএনপি চারবার জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এসেছে, কখনো পেছনের দরজা দিয়ে নয়। জনগণের কাছে জবাবদিহিতার মাধ্যমেই বিএনপি দেশ পরিচালনা করেছে। গত ১৭ বছরে বিএনপির ওপর ব্যাপক নিপীড়ন, নির্যাতন, গুম-খুন ও হামলা চালানো হলেও দলটির অস্তিত্ব বিপন্ন করা যায়নি। কারণ বিএনপি জনগণের দল, যার শিকড় অনেক গভীরে।

এ সময় নরসিংদী জেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!