নরসিংদী-১ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি খায়রুল কবির খোকনের পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দ পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও ইউএমসি বাজার থেকে ভোট প্রচার ও গণমিছিল শুরু করেন। মিছিলটি রজনীগন্ধ্যা চত্বর, পায়রা চত্বর, স্বাধীনতা চত্বর, সিএন্ডবি সড়ক হয়ে নরসিংদী পৌরসভার সামনে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। পদযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূইয়া, জেলা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, নরসিংদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রোকনোজ্জাম্মান রোকন, নরসিংদী শহর কৃষক দলের সভাপতি মজিবুর রহমান হাসু, জেলা বিএনপির সাবেক সদস্য মূসা হাবিব বেদন সরকার, বিএনপি নেতা সফিকুর রহমান সফিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ আগ্রহী ভোটাররা।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতা। এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।



