ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নরসিংদী-২ আসনে ড. মঈন খান বিজয়ী

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:২৬ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. আবদুল মঈন খান বিজয়ী হয়েছেন।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনের মোট ৯১টি ভোটকেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। সবকটি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষের ড. আবদুল মঈন খান ৯২,৭৩৯ ভোট পেয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৫,৯৩৩ ভোট। শাপলা কলি প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৯,৫৩৬ ভোট।

এই আসনটিতে পলাশ উপজেলার ৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও নরসিংদী সদর উপজেলার ৩টি ইউনিয়ন অন্তর্ভুক্ত। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ২১৮ জন এবং মোট ভোটকেন্দ্র ৯১টি।

এ নির্বাচনি আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপিসহ মোট ৬টি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।