× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:১৮ পিএম

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, আটক দুই

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:১৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীতে আল-আমিন (৩০) নামে এক মিশুক চালককে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে তারই আপন ছোট ভাই হাসান।

শনিবার (২ মে) সকালে শহরের সাটিরপাড়ার আজাদ ফিলিং পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক হাসানসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

হাসান ও আল-আমিন উভয়ই নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলি বাজারের বাসিন্দা নুর ইসলামের ছেলে। তারা শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বজনরা জানায়, হাসান ও আল-আমিন ৫ ভাই ও ২ বোন। তারা নরসিংদী শহরে মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করে।

দীর্ঘদিন যাবত শহরের চৌয়ালা এলাকার বাসিন্দা হাবিবুর রহমান হাবুর ছেলে নাইম প্রেমের প্রস্তাব দিচ্ছিল তাদের বোন দুই সন্তানের জননী তাসলিমা বেগমকে।

কিন্তু নাইমের প্রেমের প্রস্তাবে তাসলিমা রাজি হচ্ছিল না। এই নিয়ে দীর্ঘদিন নাইমের সাথে বিরোধ ছিল ভাইদের। এই বিরোধে নাইমের ভয়ে তারা গ্রামের বাড়ি চলে গিয়েছিলো।

গত ৩ দিন আগে বড় ভাই আল-আমিন বিষয়টি নিয়ে নাইমের সাথে এ ঘটনা মিমাংসা করে চৌয়ালার একটি ভাড়া বাসায় উঠে। কিন্তু তার ছোট ভাই হাসান এটা মেনে নিতে পারেনি।

এটা নিয়ে রাতে হুমকি দেন হাসান, তর রক্ত দিয়ে আমি গোসল করমু। সকালে আল-আমিন বাজার করতে বের হলে সাটিরপাড়া এলাকায় আজাদ ফিলিং স্টেশনের সামনে ছোট ভাই হাসান তাকে কেঁচি দিয়ে পেটে একাধিক আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা জানায়, আল-আমিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পেটে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন জানায়, হত্যাকান্ডের ঘটনায় ঘাতক ছোট ভাই হাসান ও নাইমকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!